বন্দে মাতরমে আপত্তি, ওয়াক আউট সাত মুসলিম কাউন্সিলরের


‘বন্দে মাতরম্‌’ গানের সময় অধিবেশ কক্ষ থেকে ওয়াক আউট করেছিলেন মেরঠ পুরসভার সাত মুসলিম কাউন্সিলর। সেই কারণে তাঁদের সদস্যপদ খারিজ হতে চলেছে।
ঘটনাটি গত মঙ্গলবারের। মেয়র তথা বিজেপি নেতা হরিকান্ত অহলুওয়ালিয়া সাফ জানিয়ে দিয়েছেন, যাঁরা ‘বন্দে মাতরম্‌’ গানের বিরোধিতা করবেন, অধিবেশন কক্ষে তাঁদের কোনও জায়গা নেই। ছেড়ে কথা বলছেন না মুসলিম কাউন্সিলরাও। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, ‘বন্দে মাতরম্‌’ বয়কট চলবে। তাঁদের কথায়, শরিয়তি আইন অনুযায়ী আমরা ‘বন্দে মাতরম্‌’ গাইতে পারি না। দরকার হলে আদালতে যাব। এই হুঁশিয়ারিকে অবশ্য পাত্তা দিতে রাজি নন হরিকান্ত। তিনি বলেন, ‘‘মঙ্গলবার বন্দে মাতরম্‌ গাওয়ার সময় ওই সাত সদস্য বেরিয়ে যান। পরে তাঁরা আবার অধিবেশন কক্ষে ফেরেন। কিন্তু আমি তাঁদের ঢুকতে দিইনি। এই ব্যাপারে প্রয়োজনে আমি জেলে যেতেও রাজি আছি।’’ বুধবার পুরবোডের্র বৈঠকে ওই সাত জনের সদস্যপদ খারিজের প্রস্তাব পাশ হয়ে গিয়েছে বলেও জানান মেয়র।
মেয়রের এই সিদ্ধান্তকে ‘তুঘলকি ফরমান’ আখ্যা দিয়েছেন কাউন্সিলর। 



–– ADVERTISEMENT ––

Comments

Popular posts from this blog

GST ব্যপারে মোদীজির সম্পর্কে বিশ্বব্যাঙ্ক প্রধান যা বললেন শুনলে চমকে যাবেন।

ভারতের বড় কোম্পানির CEO করলেন মোদী সরকারের প্রশংসা, আর্থিক অবস্থা নিয়ে দিলেন বড় বয়ান anandabazar patrika

মেদিনীপুরের রাস্তায় রাস্তায় মমতা ব্যানার্জীর ব্যানার লাগানোর জন্য কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।